Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ে চৌধুরী কান্দি গ্রামের কৃষক উপেন্দ্র নম( ৪৫) মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার চৌধুরী খাল নয়া খাড়ার পাড়ে মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত উপেন্দ্র নম বাড়ির পাশে সকাল ৯ টার দিকে চৌধুরী খাল নয়া খাড়া মাঠে গরু আনতে যান।এসময় বজ্রপাতে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু হয় উপেন্দ্র নমের।

খবর পেয়ে স্থানীয় আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছে ৫ নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান জানান, আমি বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.