Sylhet Today 24 PRINT

জকিগঞ্জ থেকে স্কুল ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক |  ০১ এপ্রিল, ২০২৬

সিলেটের জকিগঞ্জ থেকে এহসান আরাফাত জিহান (১২) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়ে পড়েছে।

মঙ্গলবার সকালে জকিগঞ্জের রহিমখার চক এলাকা থেকে নিখোঁজ হয়ে পড়ে জিহান। সে ওই এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে।

জিহান জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এ ব্যাপারে জিহানের বাবা জকিগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছেন। ডায়রিতে তিনি অভিযোগ করেন, মঙ্গলবার সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এখনো ফেরা হয়নি তার। সম্ভাব্য সকল জায়গায় সন্ধান করলেও খোঁজ পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.