Sylhet Today 24 PRINT

নগরীতে ছিনতাইয়ের শিকার প্রবাসী নারী, বৃটিশ পাসপোর্টসহ নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট নগরীর জেল রোড এলাকার ছিনতাইয়ের শিকার হয়েছেন এক প্রবাসী নারী। সোমবার বেলা ১টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ওই নারীর কাছে থেকে ৬ টি বৃটিশ পাসপোর্টসহ নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে নেয়।

জানা যায়, নগরীর হাওয়াপাড়া এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী রোকেয়া খান ও তার ভাই শমসের সোমবার দুপুরে গার্ডেন টাওয়ারস্থ এবি ব্যাংক থেকে সাড়ে তিন লাখ টাকা উত্তোলন করে রিকশাযোগে জেল রোড এলাকায় আসেন। জেল রোডের ডালাস মার্কেটে কাজ শেষ করের আবার রিকশায় উঠতে গেলে ৩ টি মোটরসাইকেল যোগে ৬ জন ছিনদাইকারী তাদের ঘিরে ধরে। এসময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে তাদের টাকা ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের খবর পেয়ে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ ঘটনাস্থলে যান। সুহেল আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.