Sylhet Today 24 PRINT

সিলেট নগরে ৩২ ঘন্টায় হকার-মাদকসেবীসহ গ্রেপ্তার ৫১

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০২৬

সিলেট নগর থেকে গত ৩২ ঘন্টায় অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ। এরমধ্যে গত রাত ১২ টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৮ ঘন্টায় ১৫ জন ও আগের ২৪ ঘন্টায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, হকার, মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেপ্তারকৃত আসামিসহ মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ২৪ ঘন্টায় গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৫ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ২ জনম মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেপ্তার ২৯ জন।

এছাড়া গত রাত ১২ টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৮ ঘন্টায় নিয়মিত মামলার আসামি, মাদকসেবী, সন্দেহজনক, হকারসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

এমরধ্যে মাদকসেবী ৫ জন নিয়মিত মামলার আসামি ১ জন, সন্দেহভাজন ৫ জন ৪ জন হকারকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়ে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.