Sylhet Today 24 PRINT

সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা পুলিশের

নিজস্ব প্রতিবেদক |  ০৯ এপ্রিল, ২০২৬

সিলেটে সাম্প্রতিক সময়ে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। প্রকাশ্যে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে পুলিশের ভূমিকা নিয়ে চলছে সমালোচনা।

এ অবস্থায় ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে তথ্যদাতাদের জন্য পুরষ্কার ঘোষণা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

শুক্রবার সন্ধ্যায় এসএমপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই পুরস্কার ঘোষণা করা হয়।

এতে বলা হয়- ‘সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।
এই লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি জনসাধারণকে অপরাধ দমনে সম্পৃক্ত ও উৎসাহিত করতে তথ্যদাতাদের জন্য পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়েছে’।

পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘নাগরিকদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোনো অপরাধী গ্রেপ্তার হলে, তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে এবং তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

তথ্য প্রদানের মাধ্যম হিসেবে মহানগর পুলিশের চালু করা GenieA App , এসএমপির হটলাইন নাম্বার: ০১৩৩৯৯১১৭৪২ এবং অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া & আইসিটি) এর মোবাইল নাম্বা ০১৩২০০৬৭০৩৮ উল্লেখ করা হয়।

ফেসবুক পোস্টের সবশেষে লেখা হয়- ‘আপনার একটি তথ্যই পারে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। নিরাপদ সমাজ গঠনে এগিয়ে আসুন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.