Sylhet Today 24 PRINT

সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে কঠোর ব্যবস্থা, সিলেটে পুলিশের গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক |  ০৯ এপ্রিল, ২০২৬

সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও মার্কেট বন্ধ করার নির্দেশনা দিয়েছে সিলেট মহানগর পুলিশ। এ নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দিয়েছে সিলেট মহানগর পুলিশ।

বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে এমনটি বলা হয়। মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম বিজ্ঞপ্তিটি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে মহানগর এলাকার সকল শপিং মল, মার্কেট, বিপনী বিতানসহ সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে হোটেল, রেস্টুরেন্ট, কাঁচাবাজার, ফার্মেসি ও জরুরী সেবাদানকারী অন্যান্য প্রতিষ্ঠান।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানী সাশ্রয়ে সরকার সম্প্রতি সন্ধ্যা ৭টা থেকে সারাদেশের হোটেল রেস্টুরেন্ট, কাঁচাবাজার, ফার্মেসি ও জরুরী সেবাদানকারী অন্যান্য প্রতিষ্ঠান ব্যতিত সব ধরণের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ জারি করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.