Sylhet Today 24 PRINT

সিলেট নগর থেকে ৪০ দিনে ৭৮ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১০ এপ্রিল, ২০২৬

ফাইল ছবি

সিলেট নগর থেকে গত ৪০ দিনে ছিনতাইকারী সন্দেহে ৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিলেট মহানগর পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) ৭৮ জন ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছিনতাই দমনে কঠোর অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ব্যাপক অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেটকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.