Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে পাথর বোঝাই ট্রাক্টর উল্টে যুবক নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি  |  ১২ এপ্রিল, ২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় সাদাপাথর বোঝাই ট্রাক্টর উল্টে সুহান (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। সে পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আব্দুন নুরের পুত্র। এ ঘটনায় ট্রাক্টরের ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোর ৬টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, দয়ার বাজারের উত্তর পাশের ধলাই নদীর পাড় থেকে সাদাপাথর বোঝাই করে নিয়ে আসার সময় কলাবাড়ি মাদ্রাসার পেছনে মেইন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে যায়। এসময় ট্রাক্টরের লেবার সুহান মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় ট্রাক্টরের ড্রাইভার আলীম উদ্দিন (২০) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সুহানকে মৃত ঘোষণা করেন এবং আলীম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন করে পোস্টমর্টেমের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.