Sylhet Today 24 PRINT

বুধবার সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ও ফ্যামিলি নাইট

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও মেম্বারস ফামিলি নাইট বুধবার ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্ব সন্ধ্যা ৬টায় অভিষেক ও আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় মেম্বারস ফ্যামিলি নাইট ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন ও তথ্য সচিব মরতুজা আহমদ।

এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন অভিষেক উদযাপন কমিটির আহবায়ক ইকবাল সিদ্দিকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.