Sylhet Today 24 PRINT

শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০২৬

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার (১৭ এপ্রিল) এক সরকারি সফরে সিলেটে আসছেন।

তিনি সিলেট সফরকালে জুম্মার নামাজ আদায় করবেন নগরীর ঈদগাহ গেইট জামে মসজিদে পরে বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

বিকেল সাড়ে ৪ লাক্কাতুরা গলফ ক্লাব প্রাঙ্গণে চা শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে বিকেল ৫টায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চা বাগানের শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

ওইদিনই ঢাকায় ফিরে যাবেন মন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.