Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মাহবুব আহত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। সোমবার সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌর এলাকায় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত মাহবুব বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গোলাপগঞ্জ পৌরসভার সভাপতি অজামিল চন্দ্র নাথ বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোলাপগঞ্জ চৌমহনির ওয়াহাব প্লাজার সামনে ৩ জন যুবক হঠাৎ এসে মাহবুবকে রড দিয়ে বেদড়ক পেটাতে থাকে। মাহবুবের চিৎকার শোনে আসপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গোলাপগঞ্জ থানা পুলিশ এসে মাহবুবকে উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.