Sylhet Today 24 PRINT

বালাগঞ্জের ইউপি চেয়ারম্যান তরিকুল বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ক্বারী তরিকুল ইসলাম ও একই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মখলিছ আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমদ স্বাক্ষরিত স্মারকে ১১ ফেব্রুয়ারি এ আদেশ দেয়া হয়। আদেশের অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা পরিষদ বরাবর প্রেরণ করা হয়েছে।

লিখিত আদেশে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান মাওলানা ক্বারী তরিকুল ইসলাম ও ইউপি সদস্য মখলিছ আলীর বিরুদ্ধে বালাগঞ্জ থানায় দায়ের করা জিআর মামলা নং-৩৪/২০১৫ ইং এর অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়া এবং মামলাটি বিচারাধীন থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক এ দুইজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.