নিজস্ব প্রতিবেদক | ২০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বিএনপির মনোনীত তালিকায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মনোনয়ন পেয়েছেন।
তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সন্তান।
সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বড়লেখা, জুড়ীসহ মৌলভীবাজার জেলার মানুষের প্রিয় নেতা, আমার পিতা সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মতো সবার সহযোগিতায় এলাকার সামগ্রিক উন্নয়নকাজ করার আশাবাদ ব্যক্ত করেন।