Sylhet Today 24 PRINT

পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি  |  ২১ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে হবিগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি যৌথ দল এ অভিযানে অংশ নেয়।

জানা গেছে, এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার এবং মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে জি ওয়ান বেকারির মালিক মো. আবু ইউসুফকে ৩০ হাজার টাকা, মেসার্স আক্তার স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স জননী ভান্ডারের মালিক রাজু পালকে ১০ হাজার টাকা, মেসার্স দোহা স্টোরের মালিক মোশাহিদ মিয়াকে ৮ হাজার টাকা এবং মেসার্স মা ভ্যারাইটিস স্টোরের মালিক রুপক পালকে ৮ হাজার টাকাসহ পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.