Sylhet Today 24 PRINT

সিলেট প্রেসক্লাবের সদস্য হতে দিতে হবে ৫০ মার্কের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক |  ২২ এপ্রিল, ২০২৬

নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। সদস্য হতে আগ্রহীদের ৫০ মার্কের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণরাই সদস্য হতে পারবেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ মে পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নির্ধারিত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

শর্ত অনুযায়ী, রিপোর্টারদের ক্ষেত্রে ন্যূনতম স্নাতক এবং ফটোগ্রাফার ও ভিডিও ক্যামেরাম্যানদের ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে সিলেট মহানগরীতে স্থানীয় বা জাতীয় গণমাধ্যমে কমপক্ষে এক বছর সাংবাদিকতা পেশায় কর্মরত থাকার প্রমাণপত্র জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নিয়োগপত্র, পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়ায় ৪০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের ভাইভা পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই সদস্যপদের জন্য বিবেচিত হবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.