Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে গাছের ডাল পড়ে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক |  ২২ এপ্রিল, ২০২৬

সিলেটের বিশ্বনাথে ঝড়ের সময় সড়কে গাছের ডাল ভেঙে পড়ে সেবুল আহমেদ নামের এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তেমুখী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেবুল আহমেদ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের বাসিন্দা। তিনি গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তেমুখী বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত সিলেট নগরের আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে রাত প্রায় ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝড়ে গাছের ডাল পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.