Sylhet Today 24 PRINT

সিলেটে ড. সফিউদ্দিন আহমদ স্মরণ সভা শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২৬

প্রথিতযশা ভাষা ও সাহিত্য গবেষক ড. সফিউদ্দন স্মরণসভা ২৫ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। নগরীর গার্ডেনটাওয়ারস্থ হোটেল গার্ডেন ইন হলরুমে সকাল ১১ টায় অনুষ্ঠান শুরু হবে। মুরারি চাঁদ বাংলা সম্মিলন এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে ড. সফিউদ্দিন আহমদের জীবনীপাঠ,, শোকপ্রস্তাব ও স্যুভেনির প্রকাশন করা হবে। এছাড়া, আলোচনা, কবিতা আবৃত্তি করা হবে।

স্মরণসভা কমিটির আহবায়ক ড. আবুল ফতেহ ফাত্তাহ সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.