নিজস্ব প্রতিবেদক | ২৫ এপ্রিল, ২০২৬
অসামাজিক কার্যকলাপের অভিযোগে নগরের একটি আবাসিক হোটেল সিলাগালা করেছে সিলেট মহানগর পুলিশ।
শুক্রবার মহানগর পুলিশের গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে নগরের লালবাজারের ‘এলাহী আবাসিক হোটেল’ সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।