Sylhet Today 24 PRINT

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ধরা পড়ল যুবক

চুনারুঘাট প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক যুবক আটক হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে চুনারুঘাট পৌরসভার হাতুণ্ডাস্থ বিলপাড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

আটককৃত আবুল হোসেন বশির উরফে বইস্যা (৩৫) চুনারুঘাট পৌরসভার নয়ানী এলাকার আব্দুল আওয়ালের পুত্র।

জানা গেছে, চুনারুঘাট পৌরসভার হাতুণ্ডাস্থ বিলপাড় এলাকার মো. ইউনুস আলীর বাড়ীর পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় জনতা আবুল হোসেন বশিরকে আটক করে।

এ সময় তাকে মারধর করে চুনারুঘাট থানায় সোর্পদ করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.