Sylhet Today 24 PRINT

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, দুইদিনে মারা গেলো ৫ জন

নিজস্ব প্রতিবেদক |  ২৬ এপ্রিল, ২০২৬

ফাইল ছবি

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

এ নিয়ে গত দুৃদিনে সিলেটে ৫ শিশু মারা যায়। আর চলতি মাসে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

রোববার দুই শিশু মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সকাল ৯টা ও ১০টায় শিশু দুইটি মৃত্যু হয়েছে। হামের উপসর্গ ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিলো শিশুটি। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তার। এরআগে শুক্রবার একই দিনে তিন শিশুর মৃত্যু হয় হামের উপর্সগ নিয়ে।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম-এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৯০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোন রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৬৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৮০ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে।

সন্দেহভাজন ১৯০ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ১০ জন চিকিৎসাধীন আছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সকাল ৯টা ও ১০টায় শিশু দুইটি মৃত্যু হয়েছে। হামের উপসর্গ ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিলো শিশুটি। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তার। এরআগে শুক্রবার একই দিনে তিন শিশুর মৃত্যু হয় হামের উপর্সগ নিয়ে।

এরআগে শনিবার (২৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে জানানো হয়, আগের ২৪ ঘন্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। মারা যাওয়া এই ৩ শিশুর মধ্যে একজন সিলেটের জালালাবাদ এলাকার ৯ মাস বয়সী হুমায়রা, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া অপর ২জন সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ ও ৫ মাস বয়সী তউফিক তারা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.