সংবাদ বিজ্ঞপ্তি | ২৬ এপ্রিল, ২০২৬
পরিবেশবাদী সংগঠন “এডভোকেসি ফর গ্রীন এনার্জি”-এর ফ্রি নিউজলেটার ‘নেটজিরো’-এর উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার, ২৫শে এপ্রিল রেডব্রিজ সেন্ট্রাল লাইব্রেরির থিয়েটার রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানী মোহাম্মদ আব্দুর রকিব সভাপতিত্ব করেন। আলোচনা সভার শুরুতে ‘নেটজিরো’ ফ্রি নিউজলেটারের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বক্তব্য উপস্থাপন করা হয়।
সূচনা বক্তব্য দেন নেটজিরোর এডিটর সৈয়দ ইকবাল পরিবেশ রক্ষার আন্দোলনে ‘নেটজিরো’ নিউজলেটারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জানান, বছরে চারটি সংখ্যা ইংরেজিতে প্রকাশিত হবে।
আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য যাশ আতওয়াল এমপির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠ করেন তরুণ পরিবেশ কর্মী হাদি আবদেল।
অনুষ্ঠানে তরুণ পরিবেশ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন তাহুর সাইয়েদ এবং আরাফ আহমেদ।
এছাড়া আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন, কাউন্সিলর সাইদা চৌধুরী, সৈয়দা ফেরদৌসী পাশা, ব্যারিস্টার আকবর আমীন বাবুল, আসাব বেগ, ইসমাইল হোসেন, ব্যারিস্টার কামরুল হাসান, সিরাজুল বাসিত চৌধুরী কামরান, এসকে মিলান, সেবাহ উদ্দিন, কাজী প্রত্যয় প্রমুখ।
অনুষ্ঠানের শেষে প্রখ্যাত সঙ্গীত শিল্পী কাজী কল্পনা ও সৈয়দা তামান্নার পরিচালনায় শিশু শিল্পীদের ক্লাইমেট কোরাস সংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশবাদী কিংবদন্তি স্যার ডেভিড অ্যাটেনবরোর জীবনীভিত্তিক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।