Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ দেওয়ান শামসুল আবেদীন আর নেই

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই।

রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দেওয়ান হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শামসুল আবেদীন জেলা বিএনপির সভাপতি ছিলেন। ১৯৭৯ সালের নির্বাচনে তিনি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তিনি সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ছিলেন।

তার জানাজার নামাজ সোমবার বেলা ২টায় লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.