Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ঝড়ে সিএনজি উল্টে চালক নিহত

চুনারুঘাট প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে ঝড়ের কবলে পড়ে সিএনজি উল্টে চালক নিহত হয়েছেন। নিহত চালক ছায়েদ আলী (৩৭) উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের বাসিন্দা।

সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার জারুলিয়া ইছালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, রোববার মধ্য রাত থেকেই ঝোড়ো হাওয়া, বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে হবিগঞ্জ জেলাসহ চুনারুঘাট উপজেলা সর্বত্র। সিএনজি চালক ছায়েদ আলী প্রতিদিনের মতো নিত্য রুজির জন্য সিএনজি নিয়ে রাস্তায় বের হন।

সোমবার বিকালে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে সিএনজিটি ঝড়ের কবলে পড়ে মুহূর্তেই উল্টে যায়। স্থানীয় লোকজন সিএনজি চালক ছায়েদ আলীকে উদ্ধার করে প্রথম চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.