জামালগঞ্জ প্রতিনিধি | ১৬ ফেব্রুয়ারী, ২০১৬
জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পরিছন্ন করতে ৭ দিন ব্যাপী পরিছন্ন অভিযানের উদ্যোগ হাতে নিয়েছে জামালগঞ্জ উপজেলা পরিষদ।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে পরিছন্ন অভিযান শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, পরিছন্ন অভিযানে অংশ গ্রহণ করেন উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. জিল্লুর রহমান, উপজেলা স্যানিটেশন পরিদর্শক আহসান আলী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।