Sylhet Today 24 PRINT

সিলেটের পাথর কোয়ারি নিয়ে করণীয় নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা আহ্বান

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০২৬

সিলেটের পাথর কোয়ারিগুলোগুলোর সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয় নিয়ে আলোচনার জন্য সভা আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (৭ মে) এ সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ সভা আহ্বান কর করা হয়।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট - সুনামগঞ্জের জেলা প্রশাসককে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এরমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুক্তরাষ্ট্র সফরে থাকায় তিনি নির্ধিারিত সময়ে ভার্চুয়ালি সভায় যুক্ত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন থেকে সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ রয়েছে। পরিবেশ ও প্রাণ ঝুঁকিতে পড়ায় অনেকগুলো কোয়ারি থেকে বালু-পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও আছে।

তবে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা দীর্ঘদিন ধরেই পাথর উত্তোলনের দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে তারা বিভিন্ন সময় আন্দোলনও করেছেন।

গত সংসদ নির্বাচনের সময় স্থানীয়দের দুর্দশা লাঘবে কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বর্তমানে শ্রম ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্থানীয়দের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি জয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে পরিবেশের ক্ষতি না করে সনাতন পদ্ধতীতে হলেও পাথর উত্তোলনের ব্যাপারে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.