Sylhet Today 24 PRINT

শাহ আলমের জন্মবার্ষিকীতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন মঙ্গলবার, আর্ট ক্যাম্প বুধবার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০২৬

স্বতন্ত্র চিন্তার সিলেটের কৃতিমান চিত্রশিল্পী শাহ আলমের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে হতে যাচ্ছে শাহ আলম রেট্রোস্পেকটিভ চিত্র প্রদর্শনী এবং তিন দিনব্যাপী শ্রীহট্ট আর্ট ক্যাম্প ২০২৬।

মঙ্গলবার (৫ মে) বিকাল ৫টায় সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস-এ এই রেট্রোস্পেকটিভ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন সময়ের নির্বাচিত শিল্পকর্মের সমাহার তাঁর শিল্পজীবনের এক বিস্তৃত ও গভীর অন্বেষণ তুলে ধরবে।

আর ৬ ও ৭ মে গোয়াইনঘাটে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বনলতা প্রাকৃতিক আলোয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শ্রীহট্ট আর্ট ক্যাম্প ২০২৬। প্রকৃতির সান্নিধ্যে আয়োজিত এই আর্ট ক্যাম্প শিল্পীদের জন্য হয়ে উঠবে এক মুক্ত সৃজনভূমি, যেখানে রঙ, রেখা ও কল্পনার মেলবন্ধনে জন্ম নেবে নতুন নতুন শিল্পকর্ম।

শাহ আলম তাঁর সৃজনশীল জল রং, এক্রেলিক ও তৈল রঙ্গের ক্যানভাসে নিজেকে প্রকাশ করেছেন। তাঁর তুলির আঁচড়ে ধরা পড়েছে মানুষের অন্তর্লোক, জীবনদর্শন ও নান্দনিক চেতনার বহুমাত্রিক প্রকাশ। অকাল প্রয়াণ সত্ত্বেও তাঁর শিল্পকীর্তি আজও শিল্পপ্রেমীদের অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তাঁর স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস। ইতোমধ্যেই সিলেটের শিল্পচর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পী ও বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন: অধ্যাপক আলাউদ্দিন আহম্মেদ চেয়ারম্যান, চারুকলা অনুষদ, ইউডা, হ্যারল্ড রশীদ চৌধুরী সাবেক অধ্যক্ষ, সিলেট আর্টস কলেজ, শামসুল বাসিত শেরো ট্রাস্টি, সিলেট আর্টস কলেজ, আরিফুর রহমান তপু সভাপতি, বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ, ইসমাইল গনি হিমন অধ্যক্ষ, সিলেট আর্টস কলেজ, আশিষ আর্চায্য অধ্যক্ষ, হবিগঞ্জ চারুকলা একাডেমী, আলাউদ্দিন আল আজাদ, প্রশিক্ষক, জেলা শিল্পকলা একাডেমি, সিলেট, সাদিয়া সুলতানা বনি, সিনিয়র নির্বাহী সদস্য, বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ, সুজন মাহবুব, লেকচারার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি; সহ-সভাপতি, বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ, করুণ দাস কিরণ, প্রশিক্ষক, জেলা শিল্পকলা একাডেমি, সিলেট, দিপ্ত মোদক, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ; প্রতিষ্ঠাতা ও পরিচালক, শিল্পরাজ্য আর্ট স্কুল, শুভ্র তালুকদার, সদস্য, বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ; প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক, থ্রিডি আর্ট গ্যালারি, ঢাকা, ওসমান গনি, সভাপতি, ডট আর্টিস্ট গ্রুপ, নারায়ণগঞ্জ শাখা, তাসমিন ফারিয়া এশা, সদস্য, ডট আর্টিস্ট গ্রুপ, নারায়ণগঞ্জ শাখা, আকরাম হেসেন, সদস্য, বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ; পরিচালক, শিল্পশৈলী আর্ট স্কুল, চট্টগ্রাম, সুপ্রিয় তালুকদার, প্রভাষক, চারুকলা বিভাগ, সিলেট আর্টস কলেজ, আল আমিন, সদস্য, বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ; সিনিয়র শিক্ষক, শিল্পশৈলী আর্ট স্কুল, চট্টগ্রাম।

উল্লেখ্য, এই আয়োজন শিল্পী শাহ আলমের শিল্পভাবনা ও সৃজনঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি শিল্পীদের মধ্যে ভাববিনিময় ও সৃজনশীল চর্চার এক অনন্য ক্ষেত্র সৃষ্টি করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস, সিলেট আর্টস কলেজ এবং বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ।

সকল শিল্পানুরাগী, সংস্কৃতিপ্রেমী ও শিক্ষার্থীকে উক্ত অনুষ্ঠানমালায় উপস্থিত থেকে এই শিল্পোৎসবকে সমৃদ্ধ করার জন্য সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.