Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে শিশুকে সাইকেলের প্রলোভন দেখিয়ে ‘ধর্ষণ’, যুবক আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ০৫ মে, ২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম টুকেরগাঁও গ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত বিলাল মিয়া (৩০)কে আটক করে।

মঙ্গলবার (০৫ এপ্রিল) বেলা ১২টার দিকে পশ্চিম টুকেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আটক বিলাল মিয়া টুকেরগাঁও গ্রামের নুর মিয়ার ছেলে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, এদিন দুপুর ১২ টার দিকে বিলাল মিয়া শিশুটিকে সাইকেল ও মিষ্টির প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন বিলাল মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। ইতোমধ্যে ভিকটিমকে সাপোর্ট সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ভিকটিমের মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.