Sylhet Today 24 PRINT

বাছুরের মালিকের সন্ধান চায় সিলেট মহানগর পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মে, ২০২৬

একটি ‘ডেকি বাছুরের’ (গরুর বাচ্চা) মালিকের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

বুধবার (৬ মে) বিকেলে এসএমপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে ওই সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বাচ্চাটি সিলেটের দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বুধবার দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা পুরাতন পুলের কাছে এক বছর বয়সী মালিকবিহীন একটি বকনা বাছুর (ডেকি বাছুর) পান স্থানীয়রা। বর্তমানে বাছুরটি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।

যদি কোনো ব্যক্তি ওই বাছুরটির প্রকৃত মালিক হয়ে থাকেন তাহলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (০১৩২০-০৬৭৬৮৮) এবং এসআই মো. মফিজুর রহমানের (মোবা-০১৭১৭-৫০৫১৭১) সঙ্গে যোগাযোগ করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.