Sylhet Today 24 PRINT

নড়াইলের এসপি হলেন সুনামগঞ্জের মল্লিক আহসান উদ্দিন সামী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ০৭ মে, ২০২৬

নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের সন্তান ঢাকা ডিএমপির উপ—পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ—১ শাখার প্রজ্ঞাপনে উপ—পুলিশ কমিশনার থেকে পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা বিএনপির সাবেক সহ—সভাপতি, বর্তমান আহবায়ক কমিটির সদস্য জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর—শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেলের জ্যেষ্ঠ পুত্র মল্লিক আহসান উদ্দিন সামী ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন।

তিনি সুনামগঞ্জের দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা থেকে আলিম ও দাখিল শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করেন। এরপর ২৮তম বিসিএস—এ উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সাল থেকে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন। তাঁর স্ত্রী সৈয়দা সুমাইয়া ইফা পেশায় একজন চিকিৎসক।

উল্লেখ্য, অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল তিন ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে মল্লিক সাহিদা বেগম লিনা স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করছেন। পেশায় তিনি একজন শিক্ষিকা। দ্বিতীয় ছেলে মল্লিক শামসুদ্দিন জামী সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন এবং ছোট ছেলে মল্লিক ওয়াসি উদ্দিন তামী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.