Sylhet Today 24 PRINT

সিলেটে পথচারীকে বাঁচাতে যাত্রীবাহী বাস খাদে

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০২৬

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে এক পথচারীকে রক্ষায় খাদে পড়ে গেছে যাত্রীবাহী বাস।

বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগরের ইলাশপুর বার্ড চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

প্রতক্ষদর্শীরা জানান, সিলেট-শেরপুর সড়কের বিরতিহীন এই বাস ৩০/৪০ জন যাত্রী নিয়ে পানি ভর্তি খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের যাত্রীদের উদ্ধার করেন। যাত্রেদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কারো অবস্থাই গুরুতর নয়।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, এক পথচারী সড়ক পার হচ্ছিলেন। এসময় বাসটিও দ্রুত গতিতে আসছিলো। পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

তিনি বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। কারো অবস্থাই গুরুতর নয়। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.