Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে জালিয়াতি মামলায় দলিল লেখক মকবুল গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০২৬

পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি মামলায় সিলেটের ওসমানীনগর উপজেলার মো. মকবুল হোসেন (৫৬) নামে এক দলিল লেখককে গ্রেপ্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দয়ামীর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মকবুল হোসেন উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদারা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক।

পুলিশ সূত্রে জানা গেছে, মকবুল হোসেনের বিরুদ্ধে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণসহ আরও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দয়ামীর ইউনিয়নের রাইকদারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতিসহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামি মকবুল হোসেনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.