Sylhet Today 24 PRINT

নগরীতে ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে হকারসহ গ্রেপ্তার ২৯

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মে, ২০২৬

সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ২৯ জনকে আটক ও গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, নিয়মিত মামলার আসামি, সন্দেহভাজন ও কয়েকজন হকার রয়েছেন।

শুক্রবার (৮ মে) এসব তথ্য জানায় সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।
তারা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে শাহজালাল (র.) এর মাজার এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয় একজনকে। তার নাম মো. রিয়াজ উদ্দিন (৪৫)।

এছাড়া মাজার এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে আরও ১৫ জন মদকসেবীকে।

তারা হলেন, মো. জহিরুল ইসলাম (২৭), শুভপাল (৩৪), রিমন আহমদ (২৭), মো. সাদেকুল ইসলাম (২২), মো. দেলোয়ার হোসেন (২৫), মো. মিল্টন মাহমুদ (২৮), মো. আহসানুজ্জামান চৌধুরী (৩৪), মো. ফখরুল আলম সোহাগ (৩০), মো. মামুন মিয়া (৩০), আব্দুল্লাহ (২০), অমিয় দাস (২২), রুহান রহমান শুভ (২৪), তায়েফ (২১), মো. মশুক্কুর আলী (৩৭), লায়েক মিয়া (৩৫)।
নিয়মিত মামলায় গ্রেপ্তারকৃত ৩জন হলেন, আল আমিন (১৮), মো. রুমেল মিয়া (২৬), মোহাম্মদ আরিফ হোসেন (৩০)।

বিভিন্ন মামলায় সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে, ছুটন মিয়া (৪৫), মুন্সি সোহান (৪২), সালমা বেগম (২৫), মো. সাদ্দাম হোসেন (৩০), মো. হোসেন আলী (৪৩), মো. ফারুক মিয়া (২৫), আবজল খান (২৮)।

এসময় আইন অমান্য করে অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসার অভিযোগে আটক করা হয়েছে ৩জনকে।

তারা হলেন, মতিউর রহমান (৩০), মো. ফারুক মিয়া (৫০) ও মারুফ (১৮)।
এসব তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.