Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নারীর বিবস্ত্র ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০৯ মে, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে ডুবার পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৪০) বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) বিকাল ৪টার দিকে উপজলোর কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের এক ডুবার পাশ থেকে মৃত দেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নাদামপুর গ্রামের পতিত জমির এক ডুবার পাশে ওই নারীর বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃত দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় এক স্কুল শিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ওই নারীর মৃতদেহ বিবস্ত্র ছিল। বাম পায়ে ও ডান হাতের বেশ বেশকিছু অংশ ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; শিয়াল বা কুকুরে দ্বারা এ ক্ষত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে; ওই নারী মানসিক ভারসাম্যহীন (পাগলী) ছিলেন। তাহার নাম পরিচয় কারো জানা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.