Sylhet Today 24 PRINT

সিলেটে বিভিন্ন দোকানে ক্রেতা সেজে চুরি, ৩ নারীসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মে, ২০২৬

সিলেট নগরের বিভিন্ন দোকানে চুরির অভিযোগে ৩ নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কছে থেকে নগদ টাকাও উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি বিকেলে এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়া এলাকার চাষনীপীর মাজার রোডস্থ “সাফওয়ান স্টোর” নামক দোকানে চুরির ঘটনা ঘটে। এসময় নারী সদস্যরা বোরকা পরে ক্রেতা সেজে দোকানের ভেতরে অবস্থান নেয় এবং পুরুষ সদস্যরা বিভিন্ন মালামালের মূল্য নির্ধারণ ও পছন্দ করার ভান করে দোকান মালিককে ব্যস্ত রাখে। পরবর্তীতে তারা ক্যাশ বাক্স থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং এমবি কার্ড ও মিনিট কার্ড বাবদ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে একই চক্র গত ২৯ এপ্রিল সন্ধ্যায় মজুমদারী এলাকার “ইরাম জেনারেল স্টোর” নামক দোকান থেকে ৮৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।


এসব ঘটনায় দায়ের করা দুটি মামলার প্রেক্ষিতে পুলিশ আকাশ ওরফে আপন(৩০), ফকির আলী (৩১), সাদিকা বেগম (২১), ফাইজা বেগম (২৩), মোঃ নাহিদ সিকদার (২৪), রোকেয়া বেগম (৫০) ও শুভরাজ দে (২২) কে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, চোর চক্র সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকায় শপিংমল, সুপার শপ, বিপণিবিতান ও দোকানপাটে বোরকা পরে ক্রেতা সেজে প্রবেশ করে কৌশলে চুরি কার্যক্রম পরিচালনা করে আসছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.