Sylhet Today 24 PRINT

সিলেট ট্রাক টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শনে অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মানাধীন সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমায় নির্মানাধীন সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল পরিদর্শনে যান এবং নির্মাণ কাজের বিভিন্ন অগ্রগতি ঘুরে দেখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এসময় তিনি ট্রাক টার্মিনাল নির্মাণ কাজে সরকারে পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব অর্থমন্ত্রীকে ট্রাক টার্মিনাল নির্মাণ কাজের সর্বশেষ তথ্য তুলে ধরেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা সূত্রে জানা যায়, সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল ৮.৪৪ একর জায়গার উপর নির্মান হচ্ছে। নির্মান কাজে ব্যয় হবে ২৩ কোটি ৫৬ লক্ষ টাকা।

ট্রাক টার্মিনাল নির্মাণ পরিদর্শনে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহজ্ব আশফাক আহমদ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর তৌফিক বকস লিপন, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, এস আর এইচ ইউ জেডি হেলাল উদ্দিন, সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমিতির সভাপতি আবুল কাহের ইজু, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন সোহেল, সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাক মো: আফজল চৌধুরী, সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: দিলু মিয়া, কার্যকরী সভাপতি মো: আব্দুস ছালাম, সহ সভাপতি মো: হাসমত আলী হাসু, সাধারণ সম্পাদক মো: আব্দুল গফুর, প্রচার সম্পাদক মো: মানিক মিয়া প্রমুখ।

এছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেট হুমায়ুন রশিদ চত্বর ফুট ওভার ব্রীজ ও সুরমা মার্কেট পয়েন্ট ফুট ওভার ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.