Sylhet Today 24 PRINT

বেপরোয়া ছিনতাইকারী চক্র, এক সপ্তাহে ছিনতাইয়ের শিকার ৩ শিক্ষিকা

ওসমানীনগর প্রতিনিধি |  ১২ মে, ২০২৬

সিলেটের ওসমানীনগরে ছিনতাই চক্রের সদস্যরা বেপরোয়া। গত এক সপ্তাহে ৩ শিক্ষিকা ছিনতাইয়ের শিকার হয়েছেন। এক সপ্তাহে ৩জন ছিনতাইয়ের শিকারের ঘটনায় ওসমানীনগরের শিক্ষক মহল সহ সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টায় উপজেলার খাশিকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সীমা রাণী দেব সকাল পৌনে ১০টায় বিদ্যালয়ে যাবার পথে বিদ্যালয়ের কাছাকাছি খাশিকাপন গ্রামের ভেতর কবরস্থান ও মাজারে কাছে গেলে মুখোশপরিহিত ৩জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রে মুখে তাকে জিম্মি করে কানের একজোড়া স্বর্ণের দোল এক স্বর্ণে আংটি লুট করে নিয়ে যায়।

এক সপ্তাহ আগে তাজপুর-সুরতপুর সড়কে সকাল ৯টায় একই স্কুলে আরেক সহকারী শিক্ষিকা ৩ ছিনতাইকারী কবলে পরেন তবে পিছন দিক থেকে যাত্রীবাহী একটি টমটম আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এদিকে গত সোমবার(১১ এপ্রিল) বিকেল সোয়া চারটায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাকেরা পারভীর ১০ মাইল স্থানে ছিনতাইয়ের শিকার হন। এ সময় অস্ত্রধারী তিন ছিনতাইকীরা তার গলায় ধারালো অস্ত্র ধরে গানের দোল ও মোবাইল ফোন নিয়ে যায় পরে কানের দোল ইমিটেশনের বুঝায় তা ফেলে দিয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে চলে যায়।

গত ৭ এপ্রিল সকালে ইলাশপুর গ্রামে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়ার বাসভবন ‘আর কে টাওয়ার’-এর সামনে মিতা দেব নামে এক গৃহবধূ ছিনতাইয়ের শিকার হন। ভুক্তভোগী মিতা দেব তার সন্তানকে সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন লালকৈলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। আর কে টাওয়ারের সামনে আসা মাত্রই হঠাৎ মোটরসাইকেলে আসা ৩ জন ছিনতাইকারী মিতা দেবের গলায় ধারালো অস্ত্র ধরে একটি স্বর্ণের চেইন ও একজোড়া স্বর্ণের কানের দুল লুটে নেয়।

থানার একদম কাছে এবং ওসির বাসার সামনে এমন দুঃসাহসিক ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এর আগে গত ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় উপজেলার বানিজ্যকি প্রাণকেন্দ্র জনবহুল গোয়ালাবাজার সাব-পোস্ট অফিসে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। ডিগ্রি ফাইনাল পরীক্ষার খাতা গ্রহণ শেষে অফিস বন্ধ করার মুহূর্তে একদল সংঘবদ্ধ ছিনতাইকারী ভেতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে তিন কর্মচারীকে জিম্মি করে তাদের কাছে বেশি কিছু না পেয়ে তাদের হাত খরচের হাজার খনিক টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। একের পর এক সিরিজ ছিনতাইয়ের ঘটনায় উপজেলার বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এছাড়া কত কয়েক দিনে গোয়ালাবাজার দয়ামীর তাজপুর এলাকায় একাধিক মোটরসাইকেল চুরি হয়ে। উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু গরু চুরি সহ একাধিক চুরির ঘটনাও ঘটে। এদিকে উপজেলার গোয়ালাবাজারের দাশপাড়া গ্রামে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গ্রামের বিভিন্ন স্পটে বসে ভাসমাট ইয়াবার হাট। মাদকের ছড়াছড়ি বন্ধে সম্প্রতি গ্রামবাসীরা আন্দোলনে নামেন। গ্রামবাসীর পক্ষ থেকে পুলিশের নিকট লিখিত অভিযোগ প্রদান করলে পুলিশ এলাকাবাসীদের নিয়ে বিট পুলিশিং সভা করেন ওই গ্রামে।

স্থানীয়দের অভিযোগ, দিনের আলোতে এবং জনবহুল স্থানে এসব ঘটনা ঘটলেও অপরাধীদের গ্রেফতারে পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত টহল জোরদার করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ছিনতাইয়ের শিকার সীমা রাণী দেব বলেন, আমি খাশিকাপন বাজারে নেমে সকাল পৌনে ১০টার স্কুলে যাবার পথে খাশিকাপন গ্রামের ভেতর মাজারের পাশে ৩ ছিনতাইকারী আমাকে গলায় ধারালো অস্ত্র ধরে কানের স্বর্ণের ১জোড়া দুল ও হাতে স্বর্ণে আংটি নিয়ে পালিঢে যায়। ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি সহ ২ গড়ি পুলিশ স্কুলে এসেছিলেন।

ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যায়ের সহকারী শিক্ষিকা সাকেরা পারভীনের স্বামী আব্দুল মতিন জায়গীরদার বলেন, দিনে বেলায় প্রকাশ্যে আমাদের বাড়ির পাশে এসে ছিনতাইকারীরা আমার স্ত্রীকে ধারালো লম্বা বটি(দা)গলায় ধরে ছিনতাই করে পালিয়ে যায়। এব্যাপারে প্রশাসনিক ভাবে কঠোর পদক্ষেপ গ্রহন করা জরুরী।

অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল) মনছুরা আক্তার বলেন, পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.