Sylhet Today 24 PRINT

বুধবার সিলেটের কয়েকটি এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ১২ মে, ২০২৬

বুধবার (১৩ মে) সিলেটের বেশ কয়েকটি এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখা সম্ভব হবে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (১২ মে) বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. শামছ-ই- আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর ১১ কেভি পুলিশ লাইন ফিডারের আওতাধীন বলদি, তেতুরতল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ি, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, তেলিবাজার, তেতলি, অভিরবাড়ীসহ এর আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে সাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক সরবরাহ চালু হবে।

সাময়িক এ সমস্যার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোর গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগীতা চেয়েছেন শামছ-ই আররেফিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.