Sylhet Today 24 PRINT

লেখক ও চিকিৎসক ডা. এনামুল হকের মাতৃবিয়োগ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০২৬

লেখক ও চিকিৎসক ডা. এনামুল হক এনামের মা রহিমুন নেছা মারা গেছেন।

বুধবার (১৩ মে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। 

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তাঁর জানাজার নামাজ আজ আসরের নামাজের পর ওসমানীনগরের মাদার বাজার শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

শোকপ্রকাশ
সিলেটটুডে২৪-এর নিয়মিত লেখক ডা. এনামুল হক এনামের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করছে সিলেটটুডে পরিবার।

এক শোকবার্তায় সিলেটটুডে২৪ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহ আত্মার শান্তি কামনা করছে।

পৃথক শোকবার্তায় প্রকাশনা প্রতিষ্ঠান 'বাংলা প্রকাশনী' কথাসাহিত্যিক এনামুল হকের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.