Sylhet Today 24 PRINT

এবার ট্রেনে করে সিলেটে আসছেন প্রবাসীকল্যান মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মে, ২০২৬

দুইদিনের সফরে শুক্রবার সিলেটে আসছেন প্রবাসীকল্যান, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এবার ট্রেনে করে সিলেট আসছেন তিনি। মন্ত্রী হওয়ার পর এবারই প্রথম ট্রেনে করে নিজ এলাকায় আসছেন সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য।

মন্ত্রীর সফরসূচি সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে সিলেটে রওয়ানা দেবেন তিনি। শুক্রবার সকালে সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছবেন মন্ত্রী। শুক্রবার সারাদিন নিজ বাসায় থাকবেন।

পরদিন শনিবার (১৬ মে) সকাল ১১টায় গোয়াইনঘাটের তোয়াকুল কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে দুপুর ১২টায় পিয়াইন নাতার খাল ইস্তি ব্রিজ থেকে সাকেরপকের খাল ভরাং পর্যন্ত পূণঃখনন কাজের উদ্বোধন করবেন।

এদিন বিকাল ৩টায় তিনি জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১নং নিজ পাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এরপর বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.