নিজস্ব প্রতিবেদক | ১৪ মে, ২০২৬
শুক্রবার (১৫ মে) সরকারি সফরে সিলেট আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। সফরকালে তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান এবং বিভাগীয় বিজ্ঞান মেলার উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামের ইনডোর কমপ্লেক্সে আয়োজিত ‘বিভাগীয় বিজ্ঞান মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
একই ভেন্যুতে বিকেল সাড়ে ৩টায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে ক্রীড়াবিদ, আয়োজক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের এ সফরকে ঘিরে সংশ্লিষ্ট আয়োজকদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। বিভাগীয় বিজ্ঞান মেলা ও ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।