Sylhet Today 24 PRINT

রোববার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মে, ২০২৬

রোববার (১৭ মে) সিলেট নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই- আরেফিন।

তিনি জানান, রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি পুলিশ লাইন ফিডারের আওতাধীন বলদি, তেতুর তল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ী, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, তেলিবাজার, তেতলী অতিরবাড়ীসহ এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে এ সময় বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ে আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে সিলেটের পিডিবি কর্তৃপক্ষ সবার সহযোগীতা চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.