Sylhet Today 24 PRINT

উদ্ভিদের রোগ নির্ণয়ে রোবট উদ্ভাবন সিলেটের তিন তরুণের

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০২৬

উদ্ভিদের রোগ নির্ণয়ে নতুন একটি রোবট উদ্ভাবন করেছে সিলেটের তরুণ উদ্ভাবকদের টিম ‘Delta Cognition’. এই রোবটের নাম দেওয়া হয়েছে AgriBot.

কৃষি এবং উদ্ভিদের রোগ নির্ণয়ে এই রোবট কাজ করবে বলে জানিয়েছেন উদ্ভাবকরা। হার্ডওয়ার এবং সফটওয়্যার সংবলিত এই রোবোটিক্স ইকোসিস্টেম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

এই রোবট তৈরির সাথে সম্পৃক্ত ছিলেন সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী তকী তাহমিদ সামি, সরকারি কলেজের শিক্ষার্থী আখতারুজ্জামান ফাহাদ ও সার্ক ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন আকিব।

এই দল বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (BYSIS) আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করেছে। এছাড়াও তাদের উদ্ভাবনী প্রজেক্ট “Agri Bot” আন্তর্জাতিক পর্যায়ের World Invention Competition & Exhibition (WICE) এ Honorable Mention অর্জন করে গ্লোবাল রাউন্ডে নির্বাচিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিজ্ঞান ও উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন, যার মধ্যে Sylhet Environment Summit অন্যতম।

এই শিক্ষার্থীরা জানান, “Agri Bot” একটি পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি যার সাহায্যে অতি সহজেই উদ্ভিদের পাতা বিশ্লেষন করে উদ্ভিদের রোগ সম্পর্কে জানা এবং কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় তা জানা যাবে।

তারা আরও জানান, টিম Delta Cognition মালয়েশিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া WICE ও BYSIS আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.