Sylhet Today 24 PRINT

সিলেটে এবার স্বামীর হাতে স্ত্রী খুন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৩ মে, ২০২৬

সিলেটে একের পর এক হত্যা, ধর্ষণ, ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলছে। এবার স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। নিহত নারীর নাম ফাহমিদা আক্তার মোহনা (২৭)।

শনিবার বিকেল ৪টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।

ফাহমিদাকে তার স্বামী জাহিদুল ইসলাম ছদরুল (৩৫) হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই দম্পতির আবির আহমদ নামের ৪বছরের একটি পুত্র সন্তানও রয়েছে।

জানা যায়, শনিবার বিকেলে ছদরুলের স্ত্রী মোহনার সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছদরুল ঘরে থাকা লোহার খুন্তি দিয়ে মোহনার মাথায় আঘাত করলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়ে মারা যান। এ ঘটনার পর স্বামী ছদরুল তাৎক্ষণিক পালিয়ে যান।

তবে পরিবারের কেউ হত্যার বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি।


নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, আমরা স্থানীয় ও পরিবারকে জিজ্ঞেস করে জানতে পেরেছি জাহিদুল ইসলাম ছদরুল কিছুটা মানসিক রোগী। ঘটনার পর সে পালিয়ে গেছে।

এরআগে শুক্রবার সিলেট নগরে ছিনতাইকারীদের হাতে খুন হন র‌্যাব সদস্য ইমন আচার্য। একইদিনে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে মাইমুনা জান্নাত তোহা নামে এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় ওই শিশুর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া শুক্রবারই জালালাবাদ থানাধীন গোপাল এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.