Sylhet Today 24 PRINT

রেল ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আগামীকাল

ডেস্ক রিপোর্ট |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

রেল ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট রেল স্টেশন প্রাঙ্গণে এ কর্মসুচি অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার জন্য বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর ও সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়র হোসেন সুমন এক যৌথ বিবৃতিতে সিপিবি-বাসদ নেতাকর্মী ও সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.