Sylhet Today 24 PRINT

চশমা ছড়ার কাজের অগ্রগতির খবর নিলেন অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের চশমা ছড়ার কাজের অগ্রগতির খবর নিতে ছড়া পরিদর্শনে যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চশমা ছড়া পরিদর্শণ কালে অর্থমন্ত্রীকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব ছড়ার কাজের সর্বশেষ তথ্য তুলে ধরেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা সূত্রে জানা যায়, চশমা ছড়ার উন্নয়নে ইতিমধ্যে ৫ কোটি টাকার কাজ সম্পন্ন হচ্ছে।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মুরশের্দ আহমদ চৌধুরী, হোস্টেল সুপার ডা: এম এ হাই, ডা: খন্দকার সিরাজ উদ্দিন, সামছ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.