Sylhet Today 24 PRINT

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০২৬

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

সোমবার (১ জুন) সকালে শহরের চৌমুহনী পয়েন্ট থেকে শুরু করে শমসের নগর রোডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ নেতা শোয়েব আহমেদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় ছাত্রলীগকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.