নিজস্ব প্রতিবেদক | ০২ জুন, ২০২৬
সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় সুইচ গিয়ার চাকু (Switch Gear Knife) ক্রয়-বিক্রয়, বহন, মজুদ, সরবরাহ ও ব্যবহার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার (০২ জুন) এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সুইচ গিয়ার চাকুর সব ধরনের লেনদেন, পরিবহন, সংরক্ষণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।