Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি  |  ০৫ জুন, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৫জুন) বিকাল ৫ টায় চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযান সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সংলগ্ন চুনারুঘাট অংশে বিভিন্ন কাউন্টার ও কাউন্টারবিহীন লোকাল বাসে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ সাধারণ যাত্রীদের। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে কাউন্টারবিহীন একটি লোকাল বাস গণপরিবহনের ভাড়ার চার্ট প্রদর্শন না করায় ও নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া নেয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন, কাউন্টার ও কাউন্টারবিহীন সকল বাস, বাসের লাইন ম্যানদের অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করে সেজন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.