Sylhet Today 24 PRINT

বিলিভকে কিডনি দিতে চান মা, প্রয়োজন ৩৫ লাখ টাকা

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ০৬ জুন, ২০২৬

২৮ বছরের এক তরতাজা তরুণ বিলিভ সুছিয়াং (২৮)। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইসলাছড়া পুঞ্জির খাসিয়া সম্প্রদায়ের এই তরুণের দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে।

দীর্ঘ দুই বছর যাবৎ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর, উন্নত চিকিৎসার জন্য বিলিভ বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

​চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার রিপোর্ট ও পরিবারের দাবি, বিলিভের দুটি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গেছে। চিকিৎসকদের জরুরি পরামর্শ অনুযায়ী, তাকে বাঁচাতে হলে দ্রুততম সময়ের মধ্যে কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করা প্রয়োজন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, বিলিভ সুছিয়াং তার মায়ের একমাত্র ছেলে। সন্তানকে বাঁচাতে তার মা নিজের একটি কিডনি দান করতে চান। কিন্তু কিডনি প্রতিস্থাপন ও সংশ্লিষ্ট চিকিৎসা ব্যয় বাবদ প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। দীর্ঘ দুই বছর ধরে চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি ইতিমধ্যেই সম্পূর্ণ নিঃস্ব ও তীব্র আর্থিক সংকটে পড়েছে। ফলে এই বিশাল অঙ্কের চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

​বিলিভের জীবন রক্ষায় ও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং সকল মানবিক ও সামাজিক সংগঠনগুলোর কাছে আকুল আবেদন ও সহযোগিতা কামনা করেছে।

​যেভাবে সহযোগিতা পাঠাতে পারবেন
​বিলিভ সুছিয়াংকে নতুন জীবন দানে আর্থিক সহায়তা পাঠাতে সরাসরি নিচের মাধ্যমগুলোতে যোগাযোগ ও অর্থ প্রেরণ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:

​বিকাশ নম্বর (ব্যক্তিগত):
​01776-244442
​01810-846222

​ব্যাংক হিসাব বিবরণী:
​হিসাবের নাম: Believe Suchiang
​হিসাব নম্বর: 5814901005716
সোনালী ব্যাংক, বরমচাল ফুলেরতল বাজার শাখা, কুলাউড়া।

​প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা গেলে দ্রুত সময়ে বিলিভের চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করা সম্ভব হবে।

​সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি তরতাজা প্রাণকে অকালে ঝরে যাওয়া থেকে রক্ষা করতে এবং এক মায়ের বুক খালি হওয়া রুখতে পারবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.