Sylhet Today 24 PRINT

ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম.ইলিয়াস আলীর সন্ধান কামনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, স্বেচ্ছাসেবকদল, ইলিয়াস মুক্তি যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে বুধবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয় এবং বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জননেতা এম.ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুম হওয়া সকল নেতা কর্মীদের সন্ধান এবং অসুস্থ্য সাবেক ছাত্রনেতা মতিউল বারী চৌধুরী খুর্শেদের সুস্থ্যতা কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট এটিএম ফয়েজ, সাবেক যুগ্ম সম্পাদক সারোয়ার আহমদ, সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, তাতীদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহজামাল নুরুল হুদা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, মহানগর বিএনপি নেতা মুফতি নেহাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল কবির বাদশা, মহানগর বিএনপি নেতা মাহবুব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, বিএনপি নেতা কামাল হাসান জুয়েল, বিএনপি স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন খসরুজ্জামান খসরু, রিনুক আহমদ, আব্দুল খালিক, অর্পন ঘোষ, দিলাল আহমদ, তছির আলী, শামীম আহমদ, দেওয়ান নিজাম খান, আবদুল কাইয়ুম, কামাল হোসেন, হামিদ হোসেন আকাশ, জাবেদ আহমদ জীবন, শাহ আলম, মামুন আহমদ, বদরুল আজাদ রানা, সুমন আহমদ, ইমরানুল ইসলাম জাসিম, নুরুল ইসলাম রুহুল, আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকী, তরিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, জুবের আহমদ, আবু ইয়ামিন চৌধুরী, ছদরুল ইসলাম লোকমান, তানিমুল ইসলাম তানিম, সেলিম আহমদ, ইমদাদুল হক খান, রাশেদ আহমদ, মাজহারুল ইসলাম মুর্শেদ, সায়েক চৌধরী, ইমরান হোসেন, জামিনুল ইসলাম জামি, আতিকুল ইসলাম নাঈম, সালাউদ্দিন, ইকবাল হোসেন, রাহাত আলম শোভন, রুহুল আমিন, শফিকুল হক শামীম, আহরার আহমদ রায়হান, ফয়ছল আহমদ, পাপ্পু খান, রাজু আহমদ প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.